১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

পাকিস্তানের কোয়েটা অঞ্চলে উগ্র ওয়াহাবীদের সন্ত্রাসী হামলায় ‘ডা. কামার হুসাইন যাইদী’ এবং অপর এক শিয়া ব্যক্তি শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ডা. কামার হুসাইন যাইদী ‘সিরকি’ সড়ক অতিক্রমের সময় ‘সেপাহে ইয়াযিদ’ সন্ত্রাসী দলের গুলিত শহীদ হয়েছেন। ডা. কামার গুলিবিদ্ধ হলে মোর্ত্তাজা নামের অপর এক শিয়া ব্যক্তি সন্ত্রাসীদের একজনকে ধরে ফেলে। কিন্তু দূর্ভাগ্য বশতঃ তিনিও গলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। এ ঘটনা ‘শোহাদায়ে বালুচিস্তান’ পরিষদের নির্বাহী কমিটি, শিয়াদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার বিরোধিতায় কোয়েটা শহরে বিক্ষোভ মিছিল আয়োজনের আহ্বান জানানোর পর ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য যে, সম্প্রতি পাকিস্তানে ওয়াহাবী উগ্র দলগুলো, ‘সেপাহে সাহাবা’, ‘লস্করে জাঙ্গাভি’, ‘সেপাহে ইয়াযিদ’, ‘জুন্দুল্লাহ’ ইত্যাদি নামে নির্বেঘ্নে নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এ সন্ত্রাসী দলগুলো পাকিস্তানের স্থিতিশীলতাকে বিনষ্ট করার উদ্দেশ্যে বিগত কয়েক বছরে ১০০ বেশী শিয়া ও সুন্নি চিকিৎসককে শহীদ করেছে।#